আইপিএলে চেন্নাইয়ের বিপক্ষে সহজ জয় বেঙ্গালুরুর!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ২৫তম ম্যাচে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উক্ত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৩৭ রানের ব্যবধানে হারিয়েছে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।

টসে জিতে আগে ব্যাট করে অধিনায়ক বিরাট কোহলীর বিধ্বংসী ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ দাঁড় করে বেঙ্গালুরু। ব্যাট হাতে অপরাজিত ৫২ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বেঙ্গালুরু কাপ্তান বিরাট কোহলী। এছাড়া দেবদূত পাডিক্যাল ও শিভাম ডুবের ব্যাট থেকে আসে ৩৩ ও ২২ রানের ইনিংস। চেন্নাইয়ের হয়ে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নেন সারদুল ঠাকুর।

১৭০ রানের জয়ে লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি চেন্নাইয়ের ব্যাটসম্যানরা। বেঙ্গালুরুর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে অসহায় চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রানের বেশি তুলতে পারেনি। যার ফলে ৩৭ রানের ব্যবধানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় ধোনী বাহিনীকে। চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪২ রান আসে আম্বাতি রাইডুর ব্যাট থেকে। বেঙ্গালুরুর হয়ে বল হাতে ক্রিস মরিসের শিকার ৩ উইকেট, এছাড়া ওয়াশিংটন সুন্দর নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু: ১৬৯-৪ (২০)
কোহলী ৯০, দেবদূত ৩৩
ঠাকুর: ৪-০-৪০-২

চেন্নাই সুপার কিংস: ১৩২-৮ (২০)
রাইডু ৪২
মরিস: ৪-০-১৯-৩

ফলাফল: রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ৩৭ রানে জয়ী।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »