নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
রবিবার (১১ অক্টোবর) শুরু হতে যাচ্ছে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ। দলগুলো ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তুতি দেখে ধারণা করা যায় নিঃসন্দেহে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট হতে যাচ্ছে। যেখানে তিনটি দল লড়বে মাহমুদউল্লাহ একাদশ, নাজমুল একাদশ ও তামিম একাদশ আর তাদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোট ৩৬ লাখ ৭৫ হাজার টাকার প্রাইজমানি ঘোষণা করেছে।
চ্যাম্পিয়ন দল পাবে ১৫ লাখ টাকা এবং রানার-আপ দল সাড়ে ৭ লাখ টাকা প্রাইজমানি পাবে। বিসিবি প্রেসিডেন্টস কাপ, টুর্নামেন্টে সেরা প্লেয়ারের জন্য রয়েছে প্রাইজমানি ২ লাখ টাকা। এছাড়া সেরা ব্যাটসম্যানের জন্য রয়েছে ১ লাক্ষ টাকা এবং সেরা বোলার ও ফিল্ডারদের জন্যও রয়েছে ১ লাক্ষ টাকা করে।
ফাইনাল ম্যাচের ম্যাচ সেরা ক্রিকেটার এক ম্যাচেই পাবেন ১ লাখ টাকা। এছাড়া প্রতি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচের পাশাপাশি সেরা ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডারের জন্যও রয়েছে প্রাইজমানি।
আগামীকাল ১১ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে মিরপুর মাহমুদউল্লাহ একাদশ বনাম নাজমুল একাদশের ম্যাচ দিয়ে শুরু হবে প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচ।
নিউজক্রিকেট/ শাহীন
