করোনায় মৃত্যুবরণকারীদের শ্রদ্মা নিবেদন করবে বিসিবি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দীর্ঘ সাত মাস পরে ক্রিকেটে ফিরছে বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম ধাপের ক্রিকেটারদের নিয়ে গড়া তিনটি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট কাপ দিয়ে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন হবে বাংলাদেশের। মহামারী করোনার কারণে এতোদিন বন্ধ ছিলো ক্রিকেট। মহামারী করোনা কেরে নিয়েছে অজস্র প্রাণ, করোনায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে বিসিবি নিয়েছে অভিনব উদ্যোগ।

আগামীকাল দুপুর দেড়টায় মাঠে গড়াবে প্রেসিডেন্ট কাপের প্রথম ম্যাচ,দুপুর দেড়টায় ম্যাচ শুরুর আগে কভিড ১৯ এ মৃত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করবেন ক্রিকেটাররা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টুর্নামেন্ট শুরুর ঘোষণা দেয়ার পর পরই এক মিনিট স্তব্ধ থাকবে গোটা স্টেডিয়াম।

করোনার কারণে দীর্ঘ ৭ মাস মাঠের বাইরে ছিলো ক্রিকেট, বাংলাদেশে এক হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে এই মহামারীতে। সারাদেশে নেমেছে দুর্যোগ। মহামারী কাটিয়ে এখন ধীরে ধীরে সচল হচ্ছে সারাদেশ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »