নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হচ্ছে ক্রিকেটারদের।করোনা পরবর্তী বাইশ গজের লড়াইয়ে আবারো মাঠে নামছে ক্রিকেটাররা। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার থেকে শুরু হচ্ছে তিনটি দল নিয়ে বিসিবির প্রেসিডেন্ট কাপ। বিসিবি আয়োজিত এই টুর্নামেন্টে
জাতীয় দল,এইচপি দল ও অনু-১৯ দলের ক্রিকেটাররা তিন দলে ভাগ হয়ে খেলছে।
করোনার কারনে টুর্নামেন্টকে ঘিরে বেশ সতর্ক অবস্থানে বিসিবি। বেশ কিছু বাধ্যবাধকতা নিয়ে টুর্নামেন্টের পরিকল্পনা সাজিয়েছে বিসিবি। করোনার প্রভাবের কারনে গ্যালারী থাকবে দর্শক শূন্য। ক্রিকেটারদের সমর্থন দিতে গ্যালারীতে দেখা যাবে না কোন দর্শক। জমকালো আয়োজনের এই টুর্নামেন্ট ক্রিকেটাররা খেলবেন দর্শকহীন ভাবে।
ম্যাচ চলাকালীন গ্যালারীর দর্শকদের খুব মিস করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল খান। এমন একটি টুর্নামেন্টে দর্শক শূন্য গ্যালারীর জন্য বাকীদের মতো হতাশ তামিম।
প্রেসিডেন্ট কাপের ট্রফি উন্মোচনে গনমাধ্যমের সাথে আলাপকালে এই ব্যাপারে তামিম বলেন: এই ধরনের টুর্নামেন্ট আমরা খুব একটা খেলার সুযোগ পাইনা। জাতীয় দলের সূচির কারনে এমন টুর্নামেন্ট খুব কম খেলার সুযোগ হয়, শুধু প্রিমিয়ার লিগ খেলি। এমন একটি টুর্নামেন্টে দর্শক শূন্য গ্যালারীতে খেলতে হচ্ছে পরিস্থিতির জন্য। দর্শকদের খুব মিস করবো আমি।
নিউজক্রিকেট / ইফতি
