৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরছে বাংলাদেশ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অবশেষে ৭ মাস পর দেশের ক্রিকেট মাঠে ফিরছে৷ আগামীকাল ৩ দলীয় বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচ দিয়ে ৭ মাস পর দেশে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট হবে। প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে মাহমুদুল্লাহ একাদশের মুখোমুখি হবে নাজমুল একাদশ।

দুই অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আর নাজমুল হোসেন শান্তর নাম দিয়ে নাম করণ করা হয়েছে এই দলগুলোর। ব্যাটে বলে দুই দলেই প্রায় সমানে সমান। দুই দলেই রয়েছে অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার।

মাহমুদুল্লাহ একাদশে ওপেনিং হিসেনে আছেন লিটন দাশ, নাইম শেখ, ইমরুল কায়েসরা। মিডেল অর্ডারে আছেন মমিনুল হক, মাহমুদুল্লাহ নিজেই, সাব্বির রহমান, অনূর্ধ্ব-১৯ দলের মাহমুদুল হাসান জয়। উইকেট কিপার হিসেবে আছেন নুরুল হাসান সোহান। অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদি হাসান মিরাজ। বোলিংয়েও বেশ বৈচিত্র আছে তাদের৷ লেগ স্পিনার হিসেবে আছেন আমিনুল ইসলাম বিপ্লপ। তার সাথে পেসার হিসেবে আছেন রুবেল হোসেইন, হাসান মাহমুদ ও এবাদত হোসেন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হ্যাট্রিক নেয়া রাকিবুল হাসানও আছেন এই দলে।

তরুণ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলও বেশ শক্তিশালী। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে তাদের আছে সৌম্য সরকার, সাইফ হাসান, অনূর্ধ্ব-১৯ দলের তৌহিদ রিদয়। মিডেল অর্ডারে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, অধিনায়ক নাজমুল শান্ত নিজেই, অনূর্ধ্ব-১৯ দলের পারভেজ হোসেম ইমন, ঘরোয়া লিগের নিয়মিত পার্ফমার ইরফান সুক্কুর। অলরাউন্ডার হিসেবে আছেন আফিফ হোসেন ও নাঈম হাসান। এর সাথে বোলিং সামলাবেন তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম ও নাসুম আহমেদরা।

উল্লেখ্য এই ম্যাচটি দর্শকশূন্য মাঠে হবে। পুরো খেলার লাইভ স্ট্রিমিং হবে ফেসবুক লাইভে। দেখা যাবে বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে।

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »