ফেইসবুকে লাইভ দেখা যাবে প্রেসিডেন্ট কাপ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

মহামারী করোনা কাটিয়ে এই প্রথম কোন টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। বিসিবি প্রেসিডেন্ট কাপ নামের টুর্নামেন্টের সূচনা হতে যাচ্ছে কালকে থেকে। আগেই জানানো হয়েছিলো টিভিতে লাইভ দেখানো হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এবার জানা গেলো অন্যন্য ম্যাচ গুলো ফেইসবুকের মাধ্যমে লাইভ দেখতে পাবে দর্শকরা।

 

করোনাকে পিছনে ফেলে ইতিমধ্যেই মাঠের ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ, শ্রীলংকা সফর দিয়ে ফেরার কথা থাকলেও সফর স্থগিত হওয়ার পরে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ক্রিকেটে প্রত্যাবর্তন করেছে টাইগাররা। এরপরে বিসিবি সিদ্ধান্ত নেয় ক্রিকেটারদের ম্যাচ ফিটনেস ধরে রাখতে একটি ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনের। এরই ধারাবাহিকতায় এবার ৫০ ওভারের টুর্নামেন্ট খেলবে রিয়াদ-তামিমরা। যেখানে তিন দলের নেতৃত্বে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টুর্নামেনটের শুধুমাত্র ফাইনালে ম্যাচ টিভিতে দেখানোর বিষয়ে আলাপ হলেও শেষ পর্যন্ত সবগুলো ম্যাচই দেখা যাবে সরাসরি। তবে সেটি টিভিতে নয়, ম্যাচগুলো সম্প্রচার করা হবে বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে।আগামীকাল রিয়াদ একাদশ ও শান্ত একাদশের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা হবে। প্রতিটি ম্যাচের পরে থাকবে একদিন করে বিরতি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »