আইপিএলে মুখোমুখি কলকাতা-পাঞ্জাব ও চেন্নাই-ব্যাঙ্গালুরু

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের ডাবল হেডারে আজ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল চারটায় মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। দিনের আরেক খেলার রাত আটটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস।

৫ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্টস টেবিলের চার নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স ও ৬ ম্যাচে মাত্র ১ জয় নিয়ে টেবিলের তলানীতে কিংস ইলেভেন পাঞ্জাব। অপরদিকে, ৫ ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্টস টেবিলের পাঁচে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং ৬ ম্যাচে ২ জয় নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস।

একাদশ ভাবনায়, কলকাতা-পাঞ্জাবের ম্যাচে একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই কলকাতা নাইট রাইডার্সের৷ আগের ম্যাচে চেন্নাইর বিপক্ষে দূর্দান্ত জয়ে ভালো অবস্থানে কলকাতা। তবে পরিবর্তন আসবে পাঞ্জাবের একাদশে। বাজে ফর্মের কারণে বাদ পড়তে পারেন গ্লেন ম্যাক্সওয়েল। তার বদলী দলে সুযোগ পাবেন ক্রিস গেইল।

অপর খেলায় দলে পরিবর্তন আসতে পারে চেন্নাই সুপার কিংসের। কেদার যাদবের প্রশ্নবিদ্ধ পার্ফরমেন্সে দলে সুযোগ পেতে পারেন রুতুরাজ গাইকোড। অপরদিকে, ফিট থাকায় এই আসরে প্রথমবারের মতো ক্রিস মরিসকে দেখা যেতে পারেন ব্যাঙ্গালুরুর একাদশে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন মঈন আলী।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »