সিলেট ক্রিকেট সাপোর্টারস এসোসিয়েশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিলেট ক্রিকেট সাপোর্টারস এসোসিয়েশনের (এসসিএসএ) তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। তবে এবারের আয়োজনে ছিলো ভিন্নতা। এই সংগঠনের সদস্যরা মিলে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেছে। এবং একইসাথে সিলেট নগরীর টিলাগড় এলাকায় এমসি কলেজ মাঠের সামনে কিছুদিন আগে এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনার প্রতিবাদ হিসেবে মানববন্ধন করেছে।

শুক্রবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের সকল সদস্যরা মিলিত হোন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা টিলাগড় পয়েন্ট সংলগ্ন এলাকায় অবস্থান করেন। সিলেট ক্রিকেট সাপোর্টারস এসোসিয়েশনে সহ সাধারণ সম্পাদক আরিফ আহমেদ রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাদিকুর রহমান সুমন, সহ মিডিয়া সম্পাদক সাকিব, সহ সাংগঠনিক সম্পাদক জাবির আহমেদ তালুকদার প্রমুখ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »