পুত্র সন্তানের বাবা হলেন মেহেদী হাসান মিরাজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সকাল দশটায় মিরাজ দম্পতির কোল আলোকিত করে পুত্র সন্তানের জন্ম হয়। মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। আর এ ব্যাপারটি নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে নিশ্চিত করেছেন মেহেদী হাসান মিরাজ নিজেই।

নিউজ ক্রিকেটকে মিরাজ বলেন, ‘আল্লাহর রহমতে আমার স্ত্রী ও সন্তান দুজনই সুস্থ আছে। আজ সকাল দশটায় আমার পুত্র সন্তানের জন্ম হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »