নতুন চার ক্রিকেটারকে দলে ভেড়াতে পারে চেন্নাই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর আসরে সবসময়ের জন্য অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। রেকর্ড তিন বারের চ্যাম্পিয়ন এই দলটি চলতি আসরে নিজেদের সেরাটা দিয়ে মেলে ধরতে পারছে না। একারণে টুর্নামেন্টের মাঝপথেই ৪জন নতুন খেলোয়াড়কে দলে অন্তভূক্ত করতে চাইছে তারা।

ধোনির দলটির প্রধান যে সমস্যা সেটা হল মিডল অর্ডার। ধোনি সহ মিডল অর্ডারের ব্যাটসম্যানদের অবস্থা খুবই বাজে। রান তাড়া করতে গিয়ে দেখা গেছে মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় বারংবার হেরে যাচ্ছে চেন্নাই। তাই দলটির প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং ও অধিনায়ক ধোনি ভারতীয় এমন কিছু খেলোয়াড়দের দলে রাখতে চাইছেন যারা শুধু এই মৌসুমেই নয় আগামী ২০২১ মৌসুমেও দলের মিডল অর্ডারে আস্থার প্রতীক হয়ে উঠতে পারেন। এই চারজন ক্রিকেটারের মধ্যে রয়েছেন আজিঙ্কা রাহানে, পার্থিব প্যাটেল, বিরাট সিং এবং দীপক হুদা।

আজিঙ্কা রাহানে: এবারের আসরে রাহানেকে রাজস্থান রয়্যালস থেকে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তবে দলটির সেরা একাদশের ব্যাটসম্যানরা ব্যাটিংয়ে ভাল ফর্মে থাকায় ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না তিনি।

পার্থিব প্যাটেল: উদীয়মান ক্রিকেটার দেবদূত পাডিকালের ধারাবাহিক ভালো ব্যাটিংয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে সুযোগ হচ্ছে না পার্থিবের। তবে উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ওপেনিংয়ে নেমে দলের পক্ষে ভালো ব্যাটিং করতে পারেন। চেন্নাই তাঁকে ওপেনিংয়ের জন্য বিবেচনা করতে পারে।

বিরাট সিং: ঝাড়খন্ডের এই উদীয়মান মিডল অর্ডার ব্যাটসম্যানকে আইপিএলের এবারের আসরে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ভারতের অনুর্ধ-১৯ দলের অধিনায়ক প্রিয়াম গার্গ ও অলরাউন্ডার আব্দুস সামাদ থাকায় এখনো হায়দরাবাদের সেরা একাদশে জায়গা হয়নি বিরাটের।

দীপক হুদা: চলতি আইপিএল মৌসুমে ৫০ লাখ রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাব দীপক হুদাকে দলে নিলেও লোকেশ রাহুলরা ভাল ফর্মে থাকায় এই ডানহাতি ব্যাটসম্যানের সুযোগ হচ্ছে না।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »