নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটের সেরা খেলোয়াড়দের নাম আসলে সবার উপরেই থাকবেক ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। যিনি ব্যাটিংয়ে থাকা মানেই বোলারদের জন্য আতংক। আর সেই ক্রিস গেইলই কিনা এবারের আসরের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলে পাঞ্জাবের হয়ে একাদশেই সুযোগ পাচ্ছেন না।
গত বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে গেইলের খেলার কথা থাকলেও পেটের পীড়াজনিত সমস্যায় গেইলের মাঠে নামা হয়নি এমনটাই জানিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের প্রধান কোচ অনিল কুম্বলে।
হায়দরাবাদের ইনিংস চলাকালে তিনি বলেন, ‘আজকে(বৃহস্পতিবার) আমরা চেয়েছিলাম ক্রিস গেইলকে সেরা একাদশে রাখতে কিন্তু দুর্ভাগ্যবশত সে অসুস্থ। আজকে গেইলের কথা থাকলেও গতকিছুদিন থেকে সে পেটের পীড়ায় ভুগছে।’
শুরু থেকেই পাঞ্জাবের একাদশে অধিনায়ক লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়াল ওপেনিংয়ে ভালো করলেও মাত্র এক ম্যাচেই জয় পায় পাঞ্জাব। ৬ ম্যাচে মাত্র ৪৮ রান করেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। বাজে পার্ফরমেন্সের পরেও কেনো গেইলকে সুযোগ না দিয়ে ম্যাক্সওয়েলকে সুযোগ দেওয়া হচ্ছে সে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হয়েছে বেশ সমালোচনা। গেইল-আগারওয়াল উদ্ভোদন করলে দ্বিতীয় উইকেটে রাহুল নামলে দলের ব্যাটিং অর্ডার আরো ভারসাম্য হবে বলে মনে করেন অনেকেই।
এবারের আসরের আইপিএলে ছয় ম্যাচে মাত্র ১ জয় নিয়ে পয়েন্টস টেবিলের একদম তলানিতে কিংস ইলেভেন পাঞ্জাব। প্লে অফে খেলতে হলে জিততে হবে বাকি আট ম্যাচের আটটিতেই। টি-টোয়েন্টি ক্রিকেটের ‘ইউনিভার্স বস’ মাঠের বাইরে বসে বেঞ্চ গরম করছেন সে বিষয়ে বেশ ক্ষুব্ধ ক্রিকেট ভক্তরাও।
নিউজক্রিকেট/এইচএএম

মন্তব্যসমূহ »
থাকবে বানান ঠিক করে নিন,দেখতে দৃষ্টিকটু হয়।