আইপিএলে আজ মুখোমুখি রাজস্থান-দিল্লী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের আজকের ম্যাচে মাঠে নামবে রাজস্থান রয়েলস ও দিল্লী ক্যাপিটালস।

শারজাহর ছোট বাউন্ডারিতে রান বন্যা দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। এই মাঠ বোলারদের জন্য আতংক হলেও ব্যাটসম্যানদের জন্য ব্যাটিং স্বর্গ।

৫ ম্যাচে ৪ জয়ে পয়েন্টস টেবিলের দুই নম্বরে দিল্লী ক্যাপিটালস এবং ৫ ম্যাচে মাত্র দুই জয়ে ছয় নম্বরে রাজস্থান রয়েলস। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ জয় পেতে মরিয়া রাজস্থান, অপরদিকে টেবিলের টপে থেকে প্লে অফ নিশ্চিত করতে চাইবে দিল্লী।

একাদশ ভাবনায় পরিবর্তন আসার সম্ভাবনা নেই দিল্লী ক্যাপিটালসে। আগের ম্যাচে ব্যাঙ্গালুরুর বিপক্ষে বড় জয়ে উইনিং কম্বিনেশন ঠিক রাখতে চাইবে দিল্লী। অপরদিকে টানা তিন হারে বিধ্বস্থ রাজস্থান শিবির৷ জয় পেতে মরিয়া রাজস্থান দলেও পরিবর্তনের সম্ভাবনা নেই।

সম্ভাব্য একাদশ দিল্লীঃ শিখর ধাওয়ান, পৃথ্বি শো, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিশাব পান্ট (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, মার্কাস স্টোয়েনিস, আক্সার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিজো রাবাদা, হার্শাল প্যাটেল ও এনরিচ নর্তজে।

সম্ভাব্য একাদশ রাজস্থানঃ জস বাটলার(উইকেটরক্ষক), ইয়াসাসভি জেসওয়াল, স্টিভ স্মিথ(অধিনায়ক), সাঞ্জু স্যামসন, মাহিপাল লুমরর, রাহুল তেওয়াতিয়া, টম কারান, জোফরা আর্চার, শ্রেয়াস গোপাল, আনকিত রাজপুত ও কার্তিক ত্যাগি।

নিউজক্রিকেট/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »