নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে ৩ দলীয় ওয়ানডে টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ। যেখানে জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ দল ও এইচপি দলের ক্রিকেটাররা অংশগ্রহণ করবেন। এই টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতা মূলক ক্রিকেটে ফিরছে বাংলাদেশী ক্রিকেটাররা। আর তাই এই টুর্নামেন্টকে ঘিরে আয়োজনের কমতি রাখছেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
তিন দলের হেড কোচের ভূমিকায় থাকবেন জাতীয় দলের কোচিং স্টাফের ৩ সদস্য। তারা হলেন পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক ও এইচপি প্রধান কোচ টবি রেডফোর্ড। হেড কোচ রাসেল ডমিঙো থাকবেন পর্যবেক্ষক হিসেবে।
দেশের শীর্ষ পত্রিকার একটি দৈনিক সমকালের প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানা গেছে এই টুর্নামেন্টে খেলোয়াড়দের খুশি রাখতে রাখা হচ্ছে আর্থিক ব্যাবস্থা। যেখানে চ্যাম্পিয়ন, রানার্স আপের পাশাপাশি পুরষ্কার দেয়া হবে সর্বোচ্চ রান স্কোরার আর উইকেট শিকারিকে। এর সাথে প্রতি ম্যাচে ২৫ হাজার টাকা করে দেয়া হবে ম্যান অফ দ্যা ম্যাচ পুরষ্কার। এ সব কিছুর জন্য ১০ লক্ষ টাকা বাজেট করা হয়েছে।
এই টুর্নামেন্টটি হবে দর্শকশূন্য মাঠে। তাই খেলা প্রেমিদের এই টুর্নামেন্টের আরও কাছে নিয়ে আসার ব্যাবস্থা করছে বিসিবি। আগেই জানা গিয়েছিলো টুর্নামেন্ট লাইভ স্ট্রিমিং করা হবে। তবে এখন জানা গেছে মিরপুরে ৮টি ক্যামেরা বসানো হচ্ছে। যেসব দিয়ে মুটামুটি ভালো টেলিকাস্ট করা সম্ভব। এর সাথে অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি টিভিতেও সব ম্যাচ সম্প্রচার করা হতে পারে৷ এর স্বত্ব পেতে পারে সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। সাথে থাকবে রেডিওতে ধারাবিবরণী।
উল্লেখ্য এই ম্যাচ গুলো লিস্ট এ কিংবা ঘরোয়া ম্যাচ কোনো কিছুর আওতায় পড়ছে না৷ প্রস্তুতি ম্যাচ হিসেবেই ধরা হবে।
নিউজক্রিকেট/আরআর
