নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
৩য় বারের মত পিছিয়েছে শ্রীলঙ্কান ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ লিগ লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরের নিলাম। ২০১২ সালে প্রথম আয়োজন করলেও সেবার নানান সমালোচনা হয়। এর ফলে এতদিন লিগ বন্ধ ছিলো।
তবে ২০২০ সালে নতুন করে এই লিগ আয়োজন করতে চাইলে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবারের আসরকে ঘিরে ১ অক্টোবর এলপিএলের নিলাম হওয়ার কথা ছিলো। এরপর আবার পিছিয়ে ৯ অক্টোবর করা হয়। কিন্তু শ্রীলঙ্কায় করোনা প্রকোপ বেড়ে যাওয়ার এই নিলাম আজ হচ্ছেনা। তারা প্রস্তুতি নিতে পারেনি। ফলে এটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে৷
নিলাম পেছানোর ফলে ধারণ করা হচ্ছে পিছিয়ে যাবে এলপিএলের শুরু দিনক্ষণও। আগে ২৮ আগষ্ট শুরু করার কথা ছিলো। এর পর পিছিয়ে ২১ নভেম্বর করা হয়৷ কিন্ত এখন এই দিনক্ষণ নিয়েও সন্দেহ রয়েছে।
উল্লেখ্য এই নিলাম বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম,তামিম ইকবালদের নাম ছিলো। তবে তাদের এলপিএলে খেলতে যাওয়ার সম্ভাবনা একদমি কম বলে জানিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ।
নিউজক্রিকেট/আরআর
