বাংলাদেশ ক্রিকেটে আসছে ‘ইয়ো-ইয়ো’ টেস্ট!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজের ফিটনেস সামর্থ্য প্রমানের জন্য এতদিন ক্রিকেটারদের জন্য “বিপ টেস্ট” চালু ছিল। এবার ফিটনেস ও স্কিলে আরো উন্নতির জন্য ক্রিকেটারদের
জন্য বিসিবি নিয়ে আসছে ইয়ো-ইয়ো টেস্ট! বিপ টেস্টের তুলনায় এটি আরো কঠিন এবং চ্যালেঞ্জিং হবে ক্রিকেটারদের জন্য। ক্রিকেট খেলুড়ে বেশ কয়েকটি দেশে এই ফিটনেস টেস্ট চালু থাকলেও এই প্রথম বাংলাদেশের ক্রিকেটাররা পরিচিত হতে যাচ্ছে ইয়ো-ইয়ো টেস্টের সাথে।

ইয়ো-ইয়ো টেস্ট ক্রিকেটারদের ফিটনেসের সামর্থ্য বুঝার এক দারুণ মাপকাঠি। কঠিন এই ফিটনেস টেস্টে ভাল স্কোর করা মানেই সেই ক্রিকেটারের ফিটনেস ও স্কিল নিয়ে আর দ্বিদা থাকে না।

ইতিমধ্যে ইয়ো-ইয়ো টেস্টের অভিজ্ঞতা নেওয়া হয়ে গেছে এইচপি দলের ক্রিকেটারদের। এইচপির স্কিল ক্যাম্পের ক্রিকেটাররা প্রথম দিন ইয়ো-ইয়ো টেস্টের সম্মুখীন হয়েছেন। তবে বিসিবির ভাবনায় এই টেস্ট জাতীয় দলের ফিটনেসের জন্যও অন্তর্ভুক্তি করার। জাতীয় দলের ট্রেনার নিকোলাস ট্রেভর- লি এর পরামর্শ অনুযায়ী ইয়ো-ইয়ো টেস্ট চালু করা হয়েছে এবং খুব দ্রুত এই টেস্টের সম্মুখীন হতে হবে তামিম-মুশফিকদেরও।

উল্লেখ্য, ইয়ো-ইয়ো টেস্ট অনেকটা বিপ টেস্টের মতো হলেও বিপ টেস্টের তুলনায় বেশ কঠিন। ইয়ো-ইয়ো টেস্টেও ক্রিকেটারদের ফিটনেস প্রমানে একটি নির্দিষ্ট
মার্ক লাইন থাকবে। ক্রিকেটারদের নিজের ফিটনেস সামর্থ্য প্রমাণ করে সেই স্কোর তুলতে হবে। একেক দেশে একেক ধরনের বেঞ্চমার্ক নির্ধারণ থাকে। যেমন ভারতের ক্রিকেটারদের জন্য ইয়ো-ইয়ো টেস্টে স্কোর করতে হয় ১৬.১। পাকিস্তানের ১৭.৪, শ্রীলঙ্কার ১৭.৪, ইংল্যান্ডের ১৯ ও নিউজিল্যান্ডের ১৯। ইয়ো-ইয়ো টেস্ট চ্যালেঞ্জে বাংলাদেশী ক্রিকেটারদের বেঞ্চমার্ক কত থাকবে সেটি এখনো জানা যায়নি।

নিউজক্রিকেট / ইফতি মারুফ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »