নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মুম্বাই ইন্ডিয়ান্স চলতি আইপিএলে ৬ ম্যাচ খেলে ৪ জয় ও ২ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে। শীর্ষে অবস্থান করার পরেও আইপিএলের শিরোপা অর্জনে আরো কিছু বিশেষ উন্নতির প্রয়োজন বলে মনে করছেন মুম্বাইয়ের প্রধান কোচ ও লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে।
শেষ ম্যাচে জয় তুলে নেয়ার পর মাহেলা এক ভিডিওবার্তায় এমন পরামর্শর কথায় জানান। জয়াবর্ধনে বলেন, ‘এই মুহুর্তে আমরা কিছুটা ধারাবাহিক ক্রিকেট খেলছি এবং ব্যাটিং ও বোলিংয়ে বেশ দক্ষতা অর্জন করেছি। তাই, সবকিছু ঠিকঠাক চলছে। তবে আমাদের শিরোপা জিততে এখনও কিছু ঘাটতি রয়েছে। যেগুলোর প্রত্যেকটিতে আমরা প্রতিদিন উন্নতি করতে চেষ্টা করছি।’
শেষ ম্যাচে বোলারদের দারুণ বোলিংয়ে রাজস্থানের ইনিংস মাত্র ১৩৬ রানে থেমে যায়। তাই বোলারদের এই পারফরম্যান্সে বেশ খুশি সাবেক এই লঙ্কান ক্রিকেটার। মাহেলা বলেন, ‘এই ম্যাচে আমাদের কিছু পরিকল্পনা ও কৌশল ছিল। বুমকে (বুমরাহ) ব্যবহার করেই আমরা সেই পরিকল্পনা করেছিলাম। ব্যাটিংয়ের সময়ই আমরা দেখেছিলাম উইকেটে বল কিছুটা সুইং করছে। বোলিংয়ে আমরা সেটাকে কাজে লাগিয়েছি। বোল্ট এবং বুমরাহ নতুন বলে অসাধারণ বল করেছে। জিমি ও ভাল বল করেছে। স্পিনাররাও খুব ভাল ছিলেন। তাই আমি এটাকে দলীয় পারফরম্যান্স বলব এবং আমি বেশ খুশি।’
আগামী রবিবার (১১ অক্টোবর) দিল্লি ক্যাপিটেলসের বিপক্ষে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে মুম্বাই।
নিউজক্রিকেট/শাওন
