আসছে মুরালির বায়োপিক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরণের জীবনী নিয়ে এবার বানানো হচ্ছে বায়োপিক। বায়োপিক নির্মাণের দায়িত্বে রয়েছেন পরিচালক এমএস ভূপতি। আর মুরালির চরিত্রে দেখা যাবে তামিল অভিনেতা বিজয় সেতুপতি।

বায়োপিকের নাম হবে ‘৮০০’। মুরালিধরণ টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র বোলার হিসেবে ৮০০ উইকেট শিকারি বোলার হবার কারণেই নির্মাণাধীন চলচিত্রটির এমন নামকরণ করেছেন পরিচালক ভূপতি।

বায়োপিকটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন রাজিশা বিজয়ন। চলচিত্রে তুলে ধরা হয়েছে মুরালিধরণের সংগ্রামী জীবনযাপন এবং ক্রিকেটার হিসেবে গড়ে উঠার ঘটনাবলী।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ইতোমধ্যেই মুরালিধরণের কাছ থেকে ক্রিকেটীয় সব জ্ঞান নেয়া শুরু করছেন সেতুপাতি। ওজন কমানোর পাশাপাশি কিংবদন্তি এই ক্রিকেটারের কাছ থেকে বোলিংটাও ঠিকঠাক রপ্ত করছেন এই অভিনেতা।

১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়া মুরালি অবসরের আগ পর্যন্ত খেলেন ১৩৩টি টেস্ট, ৩৫০টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি। টেস্ট ক্রিকেটে ২.৪৭ ইকোনমি রেটে ঝুলিতে পুরেছেন ৮০০ উইকেট, ওয়ানডেতে ৫৩৪ এবং টি-টোয়েন্টিতে বাগিয়েছেন ১২টি উইকেট।

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »