ত্রিদলীয় টুর্নামেন্ট এর লগো উন্মোচন!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিসিবির তিন দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টের লেগো উন্মোচন করেছে বাংলাদশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টুর্নামেন্ট এর নাম দেওয়া হয়েছ বিসিবি প্রেসিডেন্ট কাপ।

ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের স্কোয়াড ঘোষনা করা হয়েছিল ৬ অক্টোবর। তিন দলের নাম দেওয়া হয়েছিল তিন দলের অধিনায়কের নামে। কিন্তু এই টূর্নামেন্টের নাম জানা জায় নি তখন। আজ বিসিবির পক্ষ থেকে টুর্নামেন্ট এর নাম জানানো হয়েছে।

বিসিবির সিইও নিজাম উদ্দিন বলেন, ‘আমরা তিন দলের ৫০ ওভারের যে টুর্নামেন্টটা আয়োজনের পরিকল্পনা করেছি, আমরা বলছি এটা নাম হবে বিসিবি প্রেসিডেন্টস কাপ। এভাবেই এটার নামকরণ করা হয়েছে।

এই টুর্নামেন্টের জন্য কোন পৃষ্ঠপোষক নেওয়ার পরিকল্পনা এখনও করেনি বিসিবি এমনটাই বললেন তিনি।

এ ব্যাপারে তিনি আরো বলেন: বিসিবির আয়োজনেই করা হচ্ছে। আমাদের শীর্ষ প্রায় ৫০ প্লেয়ার এখানে অংশগ্রহন করবে। বিসিবির নিজম্ব ব্যবস্থাপনায় সবসময় টুর্নামেন্ট আয়োজন করা হয়, স্পন্সর নেয়া হয় এটাও ঠিক। এই টুর্নামেন্টর জন্য আমাদের যে পরিকল্পনা সেখানে স্পন্সর নেয়ার কোন পরিকল্পনা এখনো নেইনি।

নিউজক্রিকেট / রাসেল

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »