নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ২২তম ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখামুখি হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাব। উক্ত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ৬৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে জনি বেয়ারস্টো ও ডেভিড ওয়ার্নারের ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে অরেঞ্জ আর্মিরা। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন বেয়ারস্টো, তীরে এসে তরী ডুবিয়ে ৯৭ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন চরম হতাশা নিয়ে। এছাড়া ডেভিড ওয়ার্নারের ব্যাট থেকে আসে ৫২ রানের দারুণ একটি ইনিংস। যার ফলে ২০১ রানের বড় সংগ্রহ পায় হায়দ্রাবাদ। পাঞ্জাবের হয়ে বল হাতে রবি বিষ্ণুর শিকার ৩ উইকেট।
২০২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে এক নিকোলাস পুরান ব্যাতীত দলের বাকী সকল ব্যাটসম্যানের অসহায় আত্মসমার্পণে ৬৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
পাঞ্জাবের হয়ে নিকোলাস পুরানের ঝড়ো ৩৭ বলে ৭৭ বিধ্বংসী ইনিংস শুধু দলের হারের ব্যবধান কমিয়েছে। ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬.৫ ওভারে ১৩২ রানে গুটিয়ে যায় পাঞ্জাব। হায়দ্রাবাদের হয়ে রশিদ খানের শিকার মাত্র ১২ রান খরচায় ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
হায়দ্রাবাদ: ২০১-৬ (২০)
বেয়ারস্টো ৯৭, ওয়ার্নার ৫২
বিষ্ণু: ৩-০-২৯-৩
পাঞ্জাব: ১৩২-১০ (১৬.৫)
পুরান ৭৭
রশিদ খান: ৪-১-১২-৩
ফলাফল: সানরাইজার্স হায়দ্রাবাদ ৬৯ রানে জয়ী।
