নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের একমাত্র ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাব।
৫ ম্যাচে এক জয়ে টেবিলের একদম তলানীতে অবস্থান করছে লোকেশ রাহুলের কিংস ইলেভেন পাঞ্জাব। অপরদিকে, ৫ ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ।
একাদশ ভাবনায় যেহেতু দুই দলই নিজেদের খেলা আগের ম্যাচে হেরেছে, তাই সম্ভাবনা রয়েছে একাদশে পরিবর্তনের। হায়দ্রাবাদে ইঞ্জুরি ভুবনেশ্বর ছিটকে যাওয়ায় বেশ বিপাকেই পড়েছে দলটির। তবে ইঞ্জুরি কাটিয়ে আজকের একাদশে ফিরতে পারেন আরেক পেসার খালিল আহমেদ। সেক্ষেত্রে জায়গা হারাবেন সিদ্ধার্ত কৌল। অপরদিকে, পাঞ্জাবের হয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ক্রিস গেইল ও মুজিব উর রহমান। জর্ডানের বাজে পার্ফরমেন্সে দকে জায়গা পেতে পারেন মুজিব। অপরদিকে, ম্যাক্সওয়েলের ফর্মহীনতায় দলে সুযোগ পেতে পারেন ক্রিস গেইল।
সম্ভাব্য একাদশ পাঞ্জাবঃ ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল(অধিনায়ক), নিকোলাস পূরান, মানদীপ সিং, সরফরাজ খান, হারপ্রিত বারার, মুজিব উর রহমান, রাভি বিঞ্চয়, মোহাম্মদ শামি ও শিলডন কটরেল।
সম্ভাব্য একাদশ হায়দ্রাবাদঃ ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মানিষ পান্ডে, আভিষেক শর্মা, প্রিয়ম গার্গ, আবদুল সামাদ, রাশিদ খান, সান্দিপ শর্মা, টি নাটারজান ও খালিল আহমেদ।
নিউজক্রিকেট/এইচএএম
