নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলছে, সবেমাত্র প্রথম টেস্ট শেষ হয়েছে। সেই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ফর্মের তুঙ্গে থাকা বেন স্টোকস। প্রথম ইনিংসে ০(৭) এবং দ্বিতীয় ইনিংসে ৯(২০) করেছিলেন তিনি। দুই ইনিংসে বল করেছিলেন মাত্র ৪ ওভার! কেন এমন হচ্ছে ম্যাচ শেষে যেন কিছুটা আভাস মিলেছিল। কেননা ম্যাচ শেষে জানা গিয়েছিল তার বাবা জেড স্টোকস গুরুতর অসুস্থ।
বেন স্টোকসের বাবা জেড স্টোকস ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেই আগস্ট মাসের মাঝামাঝি ইংল্যান্ড ছাড়েন স্টোকস। অসুস্থ বাবাকে দেখতে নিউজিল্যান্ডে উড়ে যান ছেলে।
নিউজিল্যান্ড গিয়ে কোয়ারেন্টাইন শেষ করে ক্রাইস্টচার্চে পরিবারের সাথে মিলিত হন তিনি। এতদিন অসুস্থ বাবার কাছেই ছিলেন স্টোকস। আর সে জন্যই জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ মিস করেছেন তিনি।
একজন ক্রিকেটার যখন পেশাদার ক্রিকেট খেলেন তখন অনেক কিছুই তোয়াজ করতে পারেন না। পেশাদারিত্বের টানে মাঠে ফিরতে হয় তাদেরকে। কেউ ইচ্ছায় ফেরেন কাউকে ফিরতে হয় অনিচ্ছাকৃত। বেন স্টোকস এর ইচ্ছে না থাকলেও বাবার চাওয়াতেই ফিরতে হলো তার। আর তাই এবার সেই বাবার চাওয়াতেই আইপিএলে ফিরলেন তিনি।
আইপিএলে রাজস্থান রয়েলস এর হয়ে খেলবেন বেন স্টোকস। ইতিমধ্যেই দুবাইয়ে এসে পৌঁছেছেন তিনি। এখানে এসে হোটেলে কোয়ারেন্টাইন শেষে দলের সাথে যোগ দিবেন তিনি।আইপিএলে ফেরা নিয়ে বেন স্টোকস বলেন: আমার বাবা চেয়েছিলেন আমি যেন আইপিএলে ফিরি।
মিডিয়ার সাথে আলাপকালে বেন স্টোকস বলেন: আইপিএলে ফেরা নিয়ে বাবার সাথে আলোচনা হয়েছে। আমরা অনেক ভেবেছি, অনেক আলোচনা করেছি এবং এই সিদ্ধান্তে পৌঁছেছি।
তিনি আরও বলেন, ক্রাইস্টচার্চে আমার বাবা, মা ও ভাইকে বিদায় জানানো ছিল কঠিন। পরিবার হিসেবে খুব কঠিন সময় কাটাচ্ছিলাম আমরা, তারপরও আমরা এগিয়ে গেছি এবং যতটা সম্ভব পরস্পরের পাশে থেকেছি। বাবা-মার ভালোবাসা ও আশীর্বাদেই দুবাইয়ের বিমানে চেপেছি, পরিবারের সবার চাওয়াতেই এই সিদ্ধান্ত হয়েছে, বাইরের কোনো চাপ ছিল না।
নিউজক্রিকেট / রাসেল
