নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ২১তম ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখামুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। উক্ত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ১০ রানে পরাজিত করেছে কলকাতা নাইট রাইডার্স।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে ওপেনার রাহুল ত্রিপাটির ব্যাটে চড়ে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৭ রানের সংগ্রহ দাঁড় করে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৮১ রান করেন ওপেনার রাহুল ত্রিপাটি। এছাড়া সুনিল নারাইনের ব্যাট থেকে আসে ১৭ রান। চেন্নাইয়ের হয়ে বল হাতে ডোয়াইন ব্রাভো নেন ৩ উইকেট।এছাড়া স্যাম কুরান, এসএন ঠাকুর ও কারান শর্মার শিকার দুটি করে উইকেট।
১৬৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের খুব কাছে গিয়েও তীরে এসে তরী ডুবায় চেন্নাই। শেষদিকে ব্যাটসম্যানদের ব্যর্থতার মাশুল দিয়ে ১০ রানের ব্যবধানে ম্যাচ হারে ধোনী বাহিনী। চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে ওয়াটসন ৫০ ও আম্বতি রাইডু ৩০ করেও দলের হার আটকাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ১০ রান কম করে ১৫৭ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। যার ফলে ১০ রানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কলকাতা। কলকাতার হয়ে বল হাতে শিভাম মাবি,বরুন চক্রবর্তী,কামলেশ নাগরকোটি,সুনিল নারাইন ও আন্দ্রে রাসেল, প্রত্যেকে নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
কলকাতা নাইট রাইডার্স: ১৬৭-১০ (২০)
ত্রিপাটি ৮১, নারাইন ১৭
ব্রাভো: ৪-০-৩৭-৩
চেন্নাই সুপার কিংস: ১৫৭-৫ (২০)
ওয়াটসন ৫০, রাইডু ৩০
ফলাফল: কলকাতা নাইট রাইডার্স ১০ রানে জয়ী।
নিউজক্রিকেট / ইফতি
