শীগ্রই এইচপি দলে দেখা যাবে বিদেশি কোচদের!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আজ থেকে শুরু হয়েছে এইচপি দলের ক্যাম্প। আগামী ১১ অক্টোবর থেকে হতে যাওয়া ৩ দলীয় ওয়ানডে সিরিজকে সামনে রেখে এই প্রস্তুতি ক্যাম্প। তবে ক্রিকেটাররা যোগ দিলে এখনো কোচ টবি র‍্যাডফোর্ড ও বোলিং কোচ চম্পাকা রামানায়েকে দলের সাথে যোগ দিতে পারেননি।

তবে তারা অতি শীগ্রই দলের সাথে যোগ দেবেন বলে জানান এইচপি দলের প্রধান নাইমুর রহমান দূর্জয়। তিনি জানান রামানায়েকে মায়ের অসুস্থতার কারণে আসতে পারেননি আর হেড কোচ টবি রেডফোর্ড ভিসা জটিলতার কারণে আসতে পারেননি।

দূর্জয় বলেন,”কোচিং স্টাফদের মধ্যে বাইরের দুইজনের সমস্যা ছিল। আমাদের যে বোলিং কোচ চাম্পাকা রামানায়েকে তাঁর মা অসুস্থ এবং টবি রেডফোর্ডের ভ্রমণেও বাধ্যবাধকতা আছে তাই এখনই যোগ দিতে পারছেন না তারা। কিন্তু হয়তো ১১-১২ তারিখের দিকে চলে আসতে পারেন।”

বিদেশীদের অনুপস্থিতিতে দেশীরা কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান দূর্জয়। তিনি আরও বলেন,”আমাদের এইচপির অন্যান্য যারা আছেন তাঁরা হলেন ব্যাটিং কোচ এহসান ভাই এবং স্পিন কোচ ওয়াহিদুল গনি। এছাড়া সাইফুল ইসলাম আছেন বোলিং কোচ হিসেবে। ফিল্ডিং কোচ মর্তুজা, ট্রেনার তুষার কান্তি ওরাও এ কয়দিন আপাতত কাজ চালাবে।”

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »