তিয়াগের মাঝে ব্রেট লি এবং ইশান্ত শর্মার সংমিশ্রণ রয়েছে : স্টোকস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে আলোচনার কেন্দ্রুবিন্দ্রুতে এসেছিলেন পেসার কার্তিক তিয়াগি। যুব বিশ্বকাপের ৬ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়য়েছিল তরুণ এই পেসার। বিশ্বকাপের নান্দনিক পারফরমেন্সের কারণে আইপিএলের নিলামেও ছিলেন এই পেসার। বেস প্রাইস ২০ লক্ষ রুপি হলেও, শেষ পর্যন্ত ১ কোটি ৩০ লক্ষ রুপিতে এই তরুণকে দলে নেয় রাজস্থান।

মঙ্গলবার আইপিএলে অভিষেক হয় ডানহাতি এই পেসারের। নিজের করা প্রথম ওভারের পঞ্চম বলে ডি কককে দারুণ এক বাউন্সারে বিদায় করেন তিনি। সে সময় ধারাভাষ্য কক্ষে থাকা ইয়ান বিশপের কণ্ঠ থেকে ভেসে আসে, ‘কি অসাধারণ একজন তরুণ প্রতিভাবান পেসার।’

অভিষেক ম্যাচে নিদারুণ কোন পারফরম্যান্স না করলেও এই তরুণ আলোচনায় এসেছেন বোলিংয়ের বৈচিত্র নিয়ে। তারই দলের সতীর্থ বেন স্টোকস মনে করছেন, ব্রেট লি এবং ইশান্ত শর্মার সংমিশ্রণ আছে তাঁর মাঝে।

টুইটে স্টোকস লিখেছেন, ‘তিয়াগির (কার্তিক ত্যাগী) রানআপ ব্রেট লি’র মতো আর ডেলিভারি ছাড়ার ভঙ্গি অনেকটাই ইশান্ত শর্মার মতো। ইংলিশ এই অলরাউন্ডারের এমন মন্তব্যের পর রি-টুইটে করেছেন ব্রেট লি লিখেছেন, ‘হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি।’

নিউজক্রিকেট/শাওন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »