নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএলের আজকের একমাত্র ম্যাচে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস।
নিজের আগের ম্যাচে দশ উইকেটের বড় ব্যবধানে জয় পায় চেন্নাই সুপার কিংস। অপরদিকে দিল্লী ক্যাপিটালসের কাছে হার নিয়ে নিজেদের আগের ম্যাচে মাঠ ছাড়ে কলকাতা নাইট রাইডার্স।
পয়েন্টস টেবিলে পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে পাঁচে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। অপরদিকে, চার ম্যাচে দুই জয়ে পয়েন্টস টেবিলের চার নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স।
একাদশ ভাবনায় পরিবর্তনের আভাস নেই চেন্নাই শিবিরে। আগের ম্যাচে দশ উইকেটের বড় জয়ে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে মহেন্দ্র সিং ধোনীর দল। অপরদিকে, কলকাতার ব্যাটিং অর্ডার এবং কার্ত্তিকের অধিনায়কত্ব নিয়্র ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ব্যাটিং অর্ডারে ওপেনিংয়ে শুভমান গিলের সাথে দেখা যেতে পারে সুনীল নারিনকে।
সম্ভাব্য একাদশ চেন্নাইঃ শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসি, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার জাদভ, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, ডোয়াইন ব্রাভো, শার্দূল ঠাকুর, দীপক চাহার ও পিয়ুষ চাওলা।
সম্ভাব্য একাদশ কলকাতাঃ রাহুক তিরিপাথি, শুভমান গিল, নিতিশ রানা, ইয়ন মরগান, দীনেশ কার্ত্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, কামলেশ নাগরকটি, ভারুন চক্রবর্তী ও শিভাম মাভি।
নিউজক্রিকেট/এইচএএম
