নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দেশে ঘটে চলেছে একের পর এক ধর্ষণ, বেড়েই চলছে ধর্ষণ, তবে এর সুষ্ঠ বিচার পাচ্ছে না কেউ। শাস্তির দাবিতে সারা বাংলাদেশ সোচ্চার হয়ে উঠেছে, আন্দোলনে রাজপথ গরম করছে সাধারণ জনগন। এবার সবার সাথে যোগ দিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিক । তিনি সবাইকে আবেদন জানিয়েছেন সবাই জেনে জেগে উঠে।
সাকিব আল হাসানের পর মুশফিকুর রহিমও ধর্ষণের বিরুদ্ধে দেশের মানুষকে প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজ থেকে দেওয়া এক পোস্টে মুশফিক দেশকে জেগে ওঠার আহ্বান জানান।
মুশফিক বলেন, ‘আমরা আর চুপ থাকতে পারছি না । ধর্ষণ বা কোন প্রকার যৌন হয়রানি কখনোই সহ্য করা যায় না, সমাজে এর কোনো স্থান নেই। জেগে ওঠো বাংলাদেশ। ধর্ষণকে না বলুন। না মানে না।’
নিউজক্রিকেট/সুফিয়ান
