ধর্ষক কোনো পরিচয় বহন করে না : মাশরাফি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পুরো দেশ এখন ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম হতে শুরু করে রাস্তায় রাস্তায় এখন মানুষ ধর্ষণ বিরোধী আন্দোলনে সোচ্চার। বসে নেই জাতীয় দলের ক্রিকেটাররাও। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের পাশাপাশি ধর্ষণের বিরুদ্ধে নিজের অভিব্যক্তি জানান জাতীয় ফলের সাবেক অধিনায়ক ও নড়াইল -২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা।

তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে যৌণ হয়রানী নিয়ে একটি পোস্ট লিখেন। যেখানে তিনি আমাদের মানসিকতাকে পরিবর্তন করার আহবান জানান। পাশাপাশি তিনি জানান ধর্ষকের কোনো পরিচয় নেই।

তিনি লিখেন, ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে?’

সমস্যাটা আমাদের নিজেদের মানসিকার বলে জানিয়ে তিনি আরও লিখেন, ‘তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই।’

এর সাথে ধর্ষকের কোনক পরিচয় নেই বলে লিখেন তিনি। তিনি আরও লিখেন, ‘আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।’

নিউজক্রিকেট/আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »