মানকাড আউট নিয়ে এবার আশ্বিনের কড়া হুশিয়ারি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলারকে মানকাড পদ্ধতি আউট করেছিলেন রবীচন্দ্রন আশ্বিন। এরপর বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। প্রশ্নও উঠেছিল তাঁর স্পোর্টসম্যানশিপ নিয়েও।

শেষ আসরের মতো গতকাল চলতি আসরেও একই বিতর্ক সৃষ্টির উপক্রম করেছিলেন আশ্বিন। এবারে তাঁর কবলে পড়তে গিয়েছিল ওজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে এবার আর আউট করেন নি তাকে শুধুমাত্র সতর্ক করে দিয়েছেন তিনি।

গতকাল দিনের একমাত্র ম্যাচে বেঙ্গালুরুর ইনিংসের তৃতীয় ওভারে আশ্বিন বল করার আগেই নন স্ট্রাইক প্রান্ত ছেড়ে বাইইরে যান ফিঞ্চ। সাথেসাথে বোলিং থামিয়ে দেন আশ্বিন। উইকেট না ভেঙে বরং ফিঞ্চের দিকে হাসি দিয়ে অজি ওপেনরাকে সতর্ক করে দেন তিনি।

ম্যাচ শেষে মানকাড নিয়ে অবশ্য হুশিয়ারি কথা বলেছেন আশ্বিন। এক টুইটবার্তায় তিনি জানিয়েছেন ২০২০ সালের জন্য এটি প্রথম ও শেষবারের মতো সতর্কবার্তা। টুইটবার্তায় এই বিষয়ে তিনি লিখেন,”বিষয়টি পরিস্কার করা দরকার। ২০২০ সালের জন্য এটি প্রথম ও শেষবারের মতো সতর্কবার্তা। আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি, পরে আমাকে দোষারোপ করতে পারবেন না। অ্যারন ফিঞ্চ আর আমি ভালো বন্ধু।’’

পোস্টে দিল্লি কোচ রিকি পন্টিং এবং অ্যারন ফিঞ্চকে ট্যাগ করে দেন তিনি। এর আগে মৌসুম শুরুর প্রথমেই সাবেক অজি অধিনায়ক পন্টিং জানিয়েছিলেন,”আশ্বিনের মানকাড পদ্ধতিতে আউট করা তিনি সমর্থন করেন না। বিষয়টি নিয়ে তার সাথে আলোচনা করবেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »