স্ক্যান করানো হবে হাসান মাহমুদের হাঁটুতে!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশের ক্রিকেটাররা ফিরেছে ক্রিকেটে, এর পরই একের পর এক ইনজুরির খবর। শুরুতে সাদমানের ইনজুরি, এরপর তামিমের ইনজুরি। ইঞ্জুরির খাতায় সর্বশেষ সংযোজন তরুণ পেসার হাসান মাহমুদ।সাদমান, তামিম ইনজুরি কাটিয়ে ফিরেছেন, তবে হাসান মাহমুদের ইনজুরি গুরুতর কিনা জানার জন্য অপেক্ষা করতে হবে তার হাঁটুর স্ক্যান করার আগে পর্যন্ত।

গতকালের ম্যাচের পরে তার হাঁটুতে টেপ লাগানো দেখা গেছে, এরপরই গণমাধ্যম এই বিষয়ে আন্দাজ করতে পারে। পরে বিসিবির চিকিৎসক দেবাশীষের সাথে যোগাযোগ করলে জানা যায় তার হাটুর স্ক্যান করতে হবে , স্ক্যান করার পরে জানা যাবে তার অবস্থা।

দেবাশীষ বলেন, ‘তিনি হাসান চোট পেয়েছিলেন এবং আমরা স্ক্যান করার পরে তার আঘাতের তীব্রতা জানতে পারবো। আপাতত আমরা তাকে বোলিং না করার পরামর্শ দিয়েছি এবং তিনি আমাদের নির্দেশনা অনুসরণ করছেন।’

প্রথম ম্যাচে দুর্দান্ত বল করেছিলেন হাসান, তার বলেই ফিরেছিলেন মুশফিকুর রহিম ।দুই দিনের প্রথম প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেই ইনজুরিতে পড়েছিলেন এই পেসার। মাত্র ৯ ওভার বোলিং করে মাঠ থেকে উঠে যান তিনি। এরপর আর তাকে মাঠে নামতে দেখা যায়নি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »