নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ৭ আগস্টে থেকে এইচপি দলের অনুশীলন শুরু হবে৷ এই অনুশীলন শুরু করার আগে গতকাল এই ক্যাম্পে ডাক পাওয়া সকল ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হয়। আজ এই পরীক্ষার ফলাফল দেয়া হয়। করোনার এই পরীক্ষায় সব ক্রিকেটারের নেগেটিভ ফলাফল এসেছে।
জাতীয় দলের দলীয় অনুশীলন শুরু হয়েছে বেশ আগেই। ধীরে ধীরে বিসিবি সব ক্রিকেটারদের খেলায় ফেরাতে চাচ্ছে। শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় বিসিবি এখন একটি ওয়ানডে ও একটি টি-২০ লিগ আয়োজন করতে চায়। সে লিগগুলোতে জাতীয় দলের সাথে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ও এইচপি দলের ক্রিকেটাররা থাকবেন।
আগামী ১২ অক্টোবর হতে শুরু হওয়ার কথা ৩ দলের ওয়ানডে টুর্নামেন্টটি। যেটিতে হবে ৭টু ম্যাচ। ফাইনাল হওয়ার কথা ২৩ অক্টোবর। এর ৩ সপ্তাহ পর হবে কর্পোরেট টি-২০ লিগ। যেখানে ৪,৫ দল থাকতে পারে। এই লিগের আগে ক্রিকেটাররা যেন নিজেদেত প্রস্তুত করতে পারে সেকারণেই সেই ক্যাম্প।
উল্লেখ্য, বিসিবি এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে নির্ভর যোগ্য সূত্রে জানা গেছে, এই সিরিজের সব ম্যাচই হবে দিবারাত্রি এবং দর্শকশুন্য স্টেডিয়ামে। একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
নিউজক্রিকেট/ আরআর
