নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাশরাফি বিন মর্তুজা, বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক। হাজারো তরুণ ক্রিকেটারের এইডল তিনি। গতকাল ছিল তার ৩৮ তম জন্মদিন, দেশের এই জনপ্রিয় ক্রিকেটারের জন্মদিন উপলক্ষে গতকাল ঢাকায় অসহায় ও রিকশাচালকদের মাঝে খাদ্য বিতরণ করেছে ক্রিকেট প্রেমীদের নিয়ে গড়া আদনান ফাউন্ডেশন।
গতকাল ছিল মাশরাফি মোর্তজার ৩৮ তম জন্মদিন, সেই ২০০১ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে বাংলাদেশকে দিয়েছেন অনেক কিছু। অনেক ত্যাগ করেছেন ক্রিকেটের জন্য দেশের জন্য, দেশের ক্রিকেটে তৈরি করেছেন জয়ের মনোভাব। শিখিয়েছেন দলকে জিততে, বাংলাদেশ ক্রিকেটের একজন আইকন তিনি।
দেশের আনাচে কানাচে তার ভক্তকুলের অভাব নেই, শত তরুণের আইডল তিনি। গতকাল এই সাবেক অধিনায়ক এর জন্মদিন উৎযাপন করেছেন তার ভক্তরা। ক্রিকেট প্রেমীদের নিয়ে গড়ে উঠা সামাজিক সংগঠন আদনান ফাউন্ডেশন মাশরাফির জন্মদিন উপলক্ষে গতকাল রাতে রিকশাচালক ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করে, এবং মাশরাফি ভাইয়ের জন্য দোয়ার আবেদন করে।
