নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের ১৩তম আসরে জয় দিয়ে শুরু করে তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এরপর টানা তিন ম্যাচ হেরে মুখ থুবড়ে পড়ে ধোনির নেতৃত্বাধীন এই দলটি। সবশেষ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দারুণ এক জয় তুলে খেলায় ফিরেছে তারা। রোববার রাতে ফাফ ডু প্লেসি ও শেন ওয়াটসনের দারুণ ব্যাটিংয়ে পাঞ্জাবকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির এই দল।
পাঞ্জাবের দেওয়া ১৭৮ রান তাড়া করতে নেমে ইনিংস শুরু থেতে শেষ পর্যন্ত অপরাজিত ৫৩ বলে ৮৭ করে প্লেসিস এবং ওয়াটসন করেন ৫৩ বলে ৮৩ রান। দুজন মিলে তুলেন ১৮১ রান। যা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশীপের রেকর্ড।
আসরের শুরু থেকেই সময়টা একদমই ভালো যাচ্ছিলো না ওয়াটসনের। শেষ চার ইনিংসে ১,১৪, ৩৩ এবং ৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তাকে দল থেকে বাদ দেয়ার সমলোচনাও হয়েছে অনেকে। তবে ওয়াটসনের উপর ঠিকই ভরসা রেখেছেন চেন্নাই অধিনায়ক ধোনি ও কোচ স্টিফেন ফ্লেমিং।
আর এ জন্য পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে কোচ ও অধিনায়ককে ধন্যবাদ জানিয়েছেন ডু প্লেসি। তিনি বলেন, ‘এই কৃতিত্ব ধোনি ও ফ্লেমিংয়ের। চেন্নাই অন্য যেকোনো ফ্র্যাঞ্চাইজির থেকে ক্রিকেটারদের বেশি সমর্থন করে। যদিও তারা ফাইনাল খেলতে চায়। কিন্তু এটা এত সহজ নয়।’
ওয়াটসন ফর্মে ফেরায় খুশি চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিংও। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা যদি দেখি ক্রিকেটাররা ঠিক কাজটা করছে। তাহলে যতদিন সম্ভব আমরা তাদের পাশে থাকবো।’
নিউজক্রিকেট/শাওন
