নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের ১৩তম আসরের প্রথম ম্যাচ থেকেই কলকাতা নাইট রাইডার্সের ওপেনার ক্যারিবীয় অলরাউন্ডার সুনিল নারানকে নামানোটা শুরু থেকেই ছিল বেশ সসমালোচিত এবং প্রশ্নবিদ্ধ।
একজন ওপেনার হিসেবে শুরু থেকেই কোন রান পাচ্ছেন না তিনি তাঁর এই হতাশাজনক পারফরম্যান্স সমালোচনার কাঠগড়ায় দাঁড় করিয়েছে তাঁকে। এখন পর্যন্ত চার ম্যাচে তিনি রান করেছেন ৯, ০, ১৫ এবং ৩।
এমন দৃষ্টিকটু পারফরম্যান্স দেখে অনেকেই বলে বসেছেন নারানকে কেন ওপেনার হিসেবে নামানো হচ্ছে। সবার এই প্রশ্নের জবাবটা দিলেন খোদ কলকাতা নাইট রাইডার্সের প্রধান পরামর্শক ডেভিড হাসি। জানালেন ওপেনার হিসেবে নারান বেশ ভালো। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান হাসি।
হাসি বলেন, ‘সে (নারান) একজন জেনুইন অলরাউন্ডার। ভাগ্যক্রমে আমরা কয়েকজন জেনুইন অলরাউন্ডার পেয়েছি। হয়তো এটা আমার কৌশলের ভেতর নয়। কিন্তু সে সবসময় চেষ্টা করে এবং আপনার সেরা খেলোয়াড়দের বাঁচিয়ে রাখে। সাদা বলের ক্রিকেটে বিশ্বে সে একজন দুর্দান্ত ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি তাঁর কাজটা ঠিকভাবেই করছেন। আমি মনে করি তাঁকে দিয়ে ওপেন না করানোটা বোকামি হবে।’
নিউজক্রিকেট/শাওন
