নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনাভাইরাসের কারণে বাংলাদেশের আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট বন্ধ অনেক দিন ধরে। অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও কোয়ারান্টাইন ইস্যুতে সে সিরিজ আপাতত স্থগিত হয়ে আছে। এই সিরিজ স্থগিত হয়ে যাওয়ায় কারণে বাংলাদেশের এই বছর আর আন্তর্জাতিক সিরিজ নেই।
শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের ক্রিকেটারদের জৈব-সুরক্ষা বলয়ে রাখা হয়েছিলো। এই সিরিজ স্থগিত হয়ে যাওয়ার কারণে ক্রিকেটাররা তাদের মাঝে ভাগ হয়ে প্রাস্ততি ম্যাচ খেলছে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে জানানো হয়েছে এইচপি, অনূর্ধ্ব-১৯ দল ও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি ওয়ানডে টুর্নামেন্ট ও একটি কর্পোরেট টি-২০ লিগ হবে।
এই লিগগুলো দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেটে ফিরলেও এখনই কোনো আন্তর্জাতিক সিরিজ খেলা হচ্ছেনা। আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মাথায় রেখে এগোচ্ছে বিসিবি।
এই ব্যাপারে বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘এই বছর আমাদের আর কোনো আন্তর্জাতিক সূচি নেই। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসবে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। ডিসেম্বরে আরেকটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী আমরা।’
নিউজক্রিকেট/ আরআর
