নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ১৯তম ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখামুখি হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটাল। উক্ত ম্যাচে দিল্লি ক্যাপিটালের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়ে ৫৯ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারে বিরাট কোহলীর রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু।
টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে দিল্লি ক্যাপিটাল। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন
মার্কোস স্টইনিস। এছাড়া পৃথ্বী শাও ও রিশাব প্যান্টের ব্যাট থেকে আসে যথাক্রমে ৪২ ও ৩৭ রানের ইনিংস।
বেঙ্গালুরুর হয়ে বল হাতে মোহাম্মদ সিরাজের শিকার ২ উইকেট।
১৯৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লির বোলারদের বিধ্বংসী বোলিংয়ের কাছে শুরু থেকে খাবী খেতে থাকে বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা। অধিনায়ক কোহলীর ৪৩ ব্যাতীত বলার মতো কোন স্কোর দাঁড় করাতে পারেনি বেঙ্গালুরুর অন্য কোন ব্যাটসম্যান। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানের বেশি করতে পারেনি বেঙ্গালুরু। দিল্লির হয়ে বল হাতে বাজিমাত করেন কগিসো রাবাডা, তাঁর শিকার ২৪ রান খরচায় ৪ উইকেট। যার ফলে ৫৯ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়ে হার নিয়ে মাঠ ছাড়ে কোহলী বাহিনী।
সংক্ষিপ্ত স্কোর:
দিল্লি ক্যাপিটাল:১৯৬-৪ (২০)
স্টইনিস ৫৩, পৃথ্বী ৪২
সিরাজ: ৪-০-৩৪-২
রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু:১৩৯-৯ (২০)
কোহলী ৪৩, ওয়াশিংটন সুন্দর ১৭
রাবাডা: ৪-০-২৪-৪
ফলাফল: দিল্লি ক্যাপিটাল ৫৯ রানে জয়ী।
নিউজক্রিকেট / ইফতি
