নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জাতীয় দলের স্কিল ক্যাম্পের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটির প্রথম দিনের খেলা
মাঠে গড়িয়েছে আজ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথম দিন শেষে রায়ান কুক একাদশের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ২৪৮ রান তোলে ওটিস গিবসন একাদশ।
প্রথম দিনে ব্যাট হাতে ওটিস গিবসন একাদশের হয়ে আলো ছড়িয়েছেন ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ রিয়াদ, দুজনেই পেয়েছেন অর্ধশতকের দেখা। মাত্র ৬ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হয়েছেন লিটন কুমার দাস। আগে ব্যাট করতে নেমে শুরুতে’ই নাজমুল ইসলাম শান্ত ও সাইফ হাসানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে ওটিস গিবসন একাদশ। দলের ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে ইমরুল-মাহমুদুল্লাহ’র দুর্দান্ত জুটিতে ম্যাচে প্রতিরোধ গড়ে গিবসন একাদশ।
বিতর্কিত আউটে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে দলের স্কোর বোর্ডে ৫৯ রান জমা করেন ইমরুল।
এছাড়া আউট হয়ে ফিরে যাওয়ার আগে মাহমুদুল্লাহ’র ব্যাট থেকে আসে ৫৬ রান। অর্ধশতকের কাছে গিয়েও
৪৪ রানে আউট হয়ে ফিরে যান লিটন, এছাড়া ব্যাট হাতে দলের স্কোর বোর্ডে ২৬ রানের অবদান রয়েছে সৌম্য সরকারের।দিন শেষে ২৯ রান নিয়ে অপরাজিত আছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
বল হাতে প্রথম প্রস্তুতি ম্যাচের মতো এই ম্যাচেও উজ্জ্বল তাসকিন আহম্মেদ। প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে তাসকিনের শিকার ৩ উইকেট। এছাড়া দিনের শেষ প্রহরে বল হাতে ভেলকি দেখিয়ে পার্টটাইম স্পিনার মিথুনের ঝুলিতে ২ উইকেট। প্রথম দিনে একটি করে উইকেটের দেখা পেয়েছেন সাইফউদ্দিন,আল আমিন ও তাইজুল ইসলাম।
নিউজক্রিকেট / ইফতি মারুফ
