নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের ১৩তম আসর থেকে ছিটকে গেছেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার ভুবনেশ্বর কুমার এবং দিল্লি ক্যাপিটেলসের লেগ স্পিনার অমিত মিশ্র। আজ বিকেলে এই দুজনের ছিটকে যাওয়ার বড় দুঃসংবাদ খবর দিল ভারতীয় গনমাধ্যম।
এর আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বাম পায়ের ঊরুতে আঘাত পান হায়দরাবাদের ডানহাতি এই পেসার। দলের এই পেস সেনশেসন তারকাকে হারিয়ে এক প্রকার হতাশ হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট। তাদের এক মুখপাত্র জানিয়েছে, ভুবনেশ্বরকে এই আসরে আর না পাওয়া তাদের দলের জন্য বড় ক্ষতি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ঊরুর চোটের কারণে এ বছর আর টুর্নামেন্টে খেলা হচ্ছে না ভুবির। অবশ্যই এটা আমাদের জন্য বড় ধাক্কা। সে এমন একজন যে আমাদের বোলিং লাইন আপকে নেতৃত্ব দেয় এবং লিডারশিপ গ্রুপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
এছাড়া দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আসরে আইপিএলে আর খেলা যাবে লেগ স্পিনার অমিত মিশ্রর। শনিবার কলকাতার বিপক্ষে নিতিশ রানার একটি শট ফেরাতে গিয়ে আঙুলের চোটে পড়েন। দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, ‘রিপোর্ট আমাদের হাতে এসেছে, খবরটা খারাপ। এই মৌসুমে তার আর খেলা হচ্ছে না এবং আমরা তার বিকল্প খুঁজছি। সবচেয়ে বাজে ব্যাপার হলো সে দারুণ ছন্দে ছিল এবং ভালো বোলিং করছিল।’
নিউজক্রিকেট/শাওন
