নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর তিন দল নিয়ে ওয়ানডে সিরিজের বিষয়ে পরিকল্পনা সাজিয়েছে। যার সবকটি ম্যাচই হবে দিবারাত্রির।
আগামী ১১ ই অক্টোবর সিরিজটি মাঠে গড়াবে। তিন দলের মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২৩শে অক্টোবর এই তিন দলীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে। বিসিবির সুরক্ষা বলয়ের মধ্যে থাকা ২৭ ক্রিকেটারের সাথে যুক্ত হচ্ছে বিসিবির হাই পার্ফরমেন্স টিম। তাদের তিন মূলত তিনটি দল গঠন করে সিরিজটি হবে।
এই সিরিজের পরিকল্পনা নিয়ে শনিবার বৈঠকে বসেছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, এইচপির প্রধান নাঈমুর রহমান দূর্জয়, দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার এবং জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
এর আগে দুই দলে ভাগ হয়ে দুইদিনের একটা অনুশীলন ম্যাচ খেলে সুরক্ষা বলয়ে থাকা ক্রিকেটাররা। এরপরই অবশ্য একটি তিন দিনের ম্যাচ খেলার কথা থাকলেও তিন দলের সিরিজ নির্ধারণ হওয়ায় তিন দিনের অনুশীলন ম্যাচটি বাতিল করা হয়।
বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর বাতিল হলেও ক্রিকেটারদের মাঠের ক্রিকেটে ফেরাতে বিসিবি বেশ কিছু পরিকল্পনা এরই মধ্যে হাতে নিয়েছে।
নিউজক্রিকেট/এইচএএম
