নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর আজকের একমাত্র ম্যাচে বাংলাদেশ সময় রাত আটটায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি দিল্লী ক্যাপিটালস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
দু’দলের মোট ২৩ বারের দেখায় মাত্র ৮ বার ব্যাঙ্গালুরুর বিপক্ষে জয় পেয়েছে দিল্লী। এর মধ্যে গত আসরের চার দেখায় পেয়েছে দুই জয়। হেড টু হেডে আজকের ম্যাচে এগিয়ে থাকবে ব্যাঙ্গালুরু।
একাদশ ভাবনায় দুই দলে পরিবর্তনের সম্ভাবনা বেশ কম। নিজেদের আগের ম্যাচ জয় পাওয়ায় দুই দলের একাদশেই পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ক্রিস মরিস ফিট থাকলে ব্যাঙ্গালুরুর একাদশে জাম্পার বদলী হিসেবে দেখা যেতে পারে তাকে।
চার ম্যাচ তিন জয় ও একটি করে হার নিয়ে পয়েন্টস টেবিলে যথাক্রমে দুই ও তিন নম্বরে আছে দিল্লী ক্যাপিটালস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
সম্ভাব্য একাদশ দিল্লীঃ শিখর ধাওয়ান, পৃথ্বি শো, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিশাব পান্ট (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, মার্কাস স্টোয়েনিস, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, হার্শাল প্যাটেল, কাগিজো রাবাদা ও এনরিচ নর্তজে।
সম্ভাব্য একাদশ ব্যাঙ্গালুরুঃ দেবদূত পাডিকোল, এরন ফিঞ্চ, ভিরাট কোহলি (অধিনায়ক), এবিডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), গুরকিরাত সিং মান, শিভাম দূবে, ওয়াশিংটন সুন্দর, এডাম জাম্পা, নভদীপ সাইনি, ইসুরু উদানা ও য়্যুজভেন্দ্র চাহাল।
নিউজক্রিকেট/এইচএএম
