নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজকের মেঘলা সকালটা নিজের করে নিয়েছেন পেস সেনশেসন তাসকিন আহমেদ। ওটিস গিবসন একাদশের দুই ব্যাটসম্যানকে ম্যাচ শুরুর ঘন্টাখানেকের মধ্যেই ডাগ আউটে ফিরিয়ে দিয়েছেন এই পেসার।
শেষ খবর পাওয়া পর্যন্ত গিবসন একাদশের দলীয় সংগ্রহ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২ রান। সকাল ৯ টাই ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে ২০মিনিট দেরিতে শুরু হয় ম্যাচটি। ব্যাটিং করতে নেমে শুরুটা দেখে শুনেই করেন সাইফ হাসান এবং ইমরুল কায়েস। সাবধানী শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি সাইফ। তাসকিনের বলে গালি অঞ্চলে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও উইকেটে থাকতে পারেননি বেশীক্ষণ। তাসকিনের বলে সেকেন্ড স্লিপে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। শান্তর বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদ ক্রিজে নামেন। কিন্তু এর পরপরই আবারও বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ায় ম্যাচে। আপাতত বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে।
