কর্পোরেট লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

করোনাভাইরাসের কারণে দেশের সব ধরণের ক্রিকেট প্রায় ৬ মাসের বেশি বন্ধ ছিলো। ধীরে ধীরে এখন ফিরতে শুরু করছে ক্রিকেট। ক্রিকেটাররা এখন নিয়মিত দলীয় অনুশীলন করছেন। তবে তাদের সাথে যোগ দিতে পারেননি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

গত জিম্বাবুয়ে সিরিজের পর তাকে স্বাভাবিকভাবেই আর মাঠে দেখা যায়নি। তবে সবাই হয়তো ভেবেছিলো তার আর ক্রিকেট খেলা হবেনা। লকডাউনে মাশরাফি নিজের শরীর নিয়ে কাজ করেছেন। ওজন কমিয়েছেন বেশ। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তার সবকিছু উলট পালট হয়ে যায়। ওজন বেড়েছে আবার ১০ কিলোর বেশি৷

তবে মাশরাফি এখানেই তেমে যেতে চাননা। তিনি নতুন ভাবে আবারও ফিরতে চান। ১১ অক্টোবর থেকে হতে যাওয়া ৩ দলের একটি ওয়ানডে টুর্নামেন্ট হবে। সে টুর্নামেন্টে আপাতত মাশরাফি খেলছেন না। তার ফিটনেস নিয়ে কিছু কাজ করা এখনো বাকি। তবে তিনি ফিরবেন কর্পোরেট লিগ দিয়ে। যে লিগটি জাতীয় দল,এইচপি, অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার দিয়ে নিয়ে৷

কর্পোরেট লিগের ব্যাপারে মাশরাফি বলেন, “অবশ্যই আমি খেলবো। নান্নু ভাই (প্রধান নির্বাচক) আমাকে ডেকেছেন এবং আমি তাঁকে অনুরোধ করেছি আমাকে কর্পোরেট লিগে যুক্ত করতে কারণ আমি সেখানে খেলতে চাই। শুধু টি-টোয়েন্টিতে নয়, আমি ওয়ানডে ম্যাচেও খেলতে চাই। আমি চার দিনের ম্যাচও খেলবো কারণ আমি এখনও অবসর নেইনি।’

প্রস্তুতির ঘাটতি থাকায় তিনি সামনের ওয়ানডে টুর্নামেন্টটি খেলবেন না মাশরাফি। এই বিষয়ে তিনি বলেন ‘আমি যেখানেই সুযোগ পাই সেখানেই খেলবো। কিন্তু এর আগে আমাকে প্রস্তুতি নিতে হবে।’

কর্পোরেট লিগ খেলার প্রস্তুতি ও নিজের পরিকল্পনা জানিয়ে মাশরাফি আরও বলেন, ‘এক মাসের বেশি সময় রয়েছে কর্পোরেট লিগ শুরু হতে এবং আমি মনে করি এই সময়টি পর্যাপ্ত আমার ফিটনেস ফিরে পেতে। প্রথমে আমি আমার ফিটনেস নিয়ে কাজ করবো এবং এরপর বোলিং নিয়ে কাজ শুরু করবো। যেহেতু আমি একজন ক্রিকেটার, তাই আমাকেই সবকিছু পরিকল্পনা করতে হবে। আমি খেলতে পারবো যদি বিসিবি আমাকে সুযোগ দেয়। আমাকে প্রস্তুতি শুরু করতে হবে।’

নিউজক্রিকেট/ আরআর

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »