নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ১৩ তম আসর খেলতে এরমাঝেই আরব আমিরাতে পৌঁছেছেন বিশ্বকাপজয়ী ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। গতকাল তার প্রথম করোনা পরীক্ষা করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১১ অক্টোবর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবেন এই অলরাউন্ডার।
রাজস্থানের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে জানিয়েছেন, স্টোকস আরব আমিরাতে পৌঁছেই কোয়ারেন্টাইন শুরু করেছেন। ৬ দিনের কোয়ারেন্টাইন শেষে তিনি সানরাজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি নেবেন।
সেই মুখপাত্র বলেন,”হোটেলে পৌঁছার পরই সে তার কোয়ারেন্টাইন শুরু করেছে। আজকে তার প্রথম পরীক্ষা হবে এবং তার ৬ দিনের কোয়ারেন্টাইনের শেষ হবে যেদিন আমরা সেদিন শারজাহতে দিল্লি ক্যাপিটেলসের বিপক্ষে খেলবো। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তার খেলার কথা রয়েছে। এটা তার লম্বা সময় পর মাঠে ফিরতে কাজে দেবে।”
স্টোকস যোগ দেয়ায় রাজস্থান রয়্যালসের শক্তিমত্তা আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। চার ম্যাচ খেলে দুটিতে জয়লাভ করেছে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন দলটি। টপ অর্ডারের ব্যর্থতার কারণে কয়েকটি ম্যাচে মিডল অর্ডারকে বেশ বেগ পেতে হয়েছে। তাই স্টোকসের অন্তর্ভূক্তি বাড়তি শক্তি যোগাবে রয়্যালস স্কোয়ার্ডে।
