নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ১৮তম ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখামুখি হয়েছে চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাব। উক্ত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে রীতিমত বিধ্বস্ত করে ১০ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় চেন্নাই সুপার কিংস। যার ফলে টানা ৩ ম্যাচ পরাজয়ের পর আবারো জয়ের দেখা পেলো ধোনী বাহিনী।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক লুকেশ রাহুলের অর্ধশতক ও নিকোলাস পুরানের ঝড়ো ৩৩ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে
১৭৪ রানের সংগ্রহ দাঁড় করে কিংস ইলেভেন পাঞ্জাব।
পাঞ্জাবের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৬৩ রান আসে কাপ্তান রাহুলের ব্যাট থেকে। চেন্নাইয়ের হয়ে বল হাতে
৪ ওভারে ৩৯ রান খরচায় ২ উইকেট নেন সারদুল ঠাকুর।
১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঞ্জাবের বোলারদের নিয়ে রীতিমত ছেলে খেলা শুরু করে
চেন্নাইয়ের উদ্বোধনী দুই ব্যাটসম্যান শেন ওয়াটসন ও
ফাফ ডুপ্লেসিস। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একে অপরের সাথে পাল্লা দিয়ে রান তুলেছে দুজনেই।
পাঞ্জাবের বোলারদের শুরু থেকে তুলোধোনা করে মাত্র ১৭.৪ ওভারে কোন উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ধোনী বাহিনী। চেন্নাইয়ের হয়ে দুই ওপেনার শেন ওয়াটসন ও ফাফ ডুপ্লেসিস এর ব্যাট থেকে আসে যথাক্রমে ৮৩ ও ৮৭ রান। যার ফলে দুই ওপেনারের ব্যাটে চড়ে ১০ উইকেটের জয় পায় চেন্নাই সুপার কিংস। ব্যর্থতার ষোলকলা পূর্ন করে, পুরো ম্যাচ জুড়ে কোন উইকেট নিজেদের ঝুলিতে নিতে সক্ষম হয়নি পাঞ্জাবের বোলাররা।
সংক্ষিপ্ত স্কোর:
কিংস ইলেভেন পাঞ্জাব: ১৭৪-৪ (২০)
রাহুল ৬৩, পুরান ৩৩
ঠাকুর: ৪-০-৩৯-২
চেন্নাই সুপার কিংস: ১৮১-০ (২০)
ডুপ্লেসিস ৮৭, ওয়াটসন ৮৩
ফলাফল: চেন্নাই সুপার কিংস ১০ উইকেটে জয়ী।
নিউজক্রিকেট/ ইফতি মারুফ
