নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইউনিসেফ বাংলাদেশ অংশে যুক্ত হয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি এদের সাথে একসাথে হয়ে কাজ করবেন এদেশের শিশু অধিকার নিয়ে।
মুশফিক ইউনিসেফের সাথে যুক্ত হওয়ায় ব্যাপারটি জানা যায় ইউনিসেফের ফেসবুক পেজ থেকে। যেখানে মুশফিক তার একটি বক্তব্য দেন। সেখান মুশফিক জানান তিনি এদেশের শিশুদের নিয়ে কাজ করতে চান।
মুশফিক বলেন, ‘বাংলাদেশে শিশু অধিকারে উন্নতি আনতে ইউনিসেফের সঙ্গে শিশুদের নিরাপদ, সুখী এবং সুস্থ শৈশবের জন্য কাজ করতে আমি খুব আগ্রহী। এটি আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি শিশু অধিকারের মুখপাত্র হতে পেরে আনন্দিত।’
এইদিকে মুশফিককে পেয়ে ইউনিসেফও বেশ অনন্দিত। মুশফিককে পাওয়ার ব্যাপারে ইউনিসেফ বাংলাদেশ উপ-প্রতিনিধি ভিরা মেনডোনকা বলেন, ‘আজ আমরা বেশ গর্বিত মুশফিককে ইউনিসেফ পরিবারে আমাদের নতুন জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে স্বাগত জানাতে পেরে। মুশফিকের যে সম্মান এবং প্রতিভা তা সাহায্য করবে ইউনিসেফকে সারা দেশের মানুষের মাঝে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে।’
নিউজক্রিকেট/আরআর
