দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করলো বিসিবি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টাইগারদের অনুশীলন ক্যাম্পের প্রথম দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ হয়েছে, এরই মধ্যে ঘোষণা হয়েছে পরের ম্যাচের স্কোয়াড। স্কোয়াডে ফিরেছেন আগের ম্যাচে না খেলা তামিম ইকবাল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারো দুই দলের নামকরণ করা হয়েছে টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুকের নামে। শান্ত যথারীতি গিবসনের একাদশকে নেতৃত্ব দেবেন। কুকের একাদশের অধিনায়ক মুমিনুল।

স্কিল ক্যাম্পে থাকা ক্রিকেটারদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ ও ৬ অক্টোবর, ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।আগের ম্যাচে তামিম ইকবাল না খেললেও এবার খেলবেন তামিম । ইনজুরি গুরুতর না হওয়ায় দলে রয়েছেন সাদমান ইসলামও।

 

একনজরে দুই দলের স্কোয়াড

রায়ান কুক একাদশ : তামিম ইকবাল, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।
দ্বাদশ খেলোয়াড় : আল আমিন হোসেন।

ওটিস গিবসন একাদশ : সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী ও মুস্তাফিজুর রহমান।
দ্বাদশ খেলোয়াড় : রুবেল হোসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »