নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দলের স্কিল ক্যাম্পের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত প্রস্তুত ম্যাচের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে দেখা যাবে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। ইনজুরির কারনে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি তামিমের। তবে এবার ইনজুরি কাটিয়ে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ফিরছেন তিনি।
প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা রায়ান কুক একাদশ ও ওটিস গিবসন একাদশের ব্যানারে খেলছে নিজেদের মধ্যে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তামিমকে দেখা যাবে রায়ান কুক একাদশের হয়ে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে ক্রিকেটারদের নিয়ে তিন দলীয় আরেকটি সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।
ইনজুরির কারনে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলননি তামিম। পায়ের চোটের কারনে তামিমকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। যদিও এখন তামিম পুরোপুরি খেলার মতো ফিট। ব্যাট হাতে দিব্যি নেটে অনুশীলন করে যাচ্ছেন কোন ধরনের সমস্যা ছাড়া। তাই দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ দিয়ে বহুদিন পর ম্যাচে ব্যাট হাতে নামার অপেক্ষায় টাইগারদের ওয়ানডে কাপ্তান। সবকিছু ঠিক থাকলে ওটিস গিবসন একাদশের বিপক্ষে মঙ্গলবার ব্যাট হাতে দেখা যাবে তাকে।
ওটিস গিবসন একাদশঃ সাইফ হাসান, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
রায়ান কুক একাদশঃ তামিম ইকবাল খান, ইয়াসির আলী চৌধুরী, সাদমান ইসলাম, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও আল আমিন হোসেন।
নিউজক্রিকেট/ ইফতি
