নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় রয়েছেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার নাজিব তারাকাই। এই মুহুর্তে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই ক্রিকেটার। নাজিবের কোমায় থাকার বিষয়টি এক টুইট বার্তায় নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড।
গত শুক্রবার আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হোন তিনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তৎক্ষনিক অস্ত্রোপচার করানো হয় নাজিবের। ডাক্তার সফল অস্ত্রোপচারের কথা জানালেও, এখন অব্দী অবস্থার কোন উন্নতি দেখা যায়নি।
তারাকাই এর বিষয়টি নিয়ে আফগান ক্রিকেট বোর্ড জানায়: এক কার দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এই মুহুর্তে হাসপাতালে আছে নাজিব তারাকাই। ওর অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে, ও এখন ঝুঁকি মুক্ত।
এছাড়া আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে, নাজিবের চিকিৎসার সকল ব্যয়ভার ও দায়িত্ব এসিবি নিবে।
দলের অন্যতম তারকা ক্রিকেটারকে সুস্থ করে তোলাতে সব ধরনের পদক্ষেপ নিবে এসিবি।
নিউজক্রিকেট / ইফতি
