নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনার কারণে এবারের আইপিএল হচ্ছে আরব আমিরাতের, তবে এবারের আইপিএলে তেমন ভালো করতে পারছে না কিং খান শাহরুখ খানের দল। আইপিএলের গত আসর থেকেই প্রশ্ন উঠিছে কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিককে নিয়ে। এবারও অধিনায়কত্বে ভালো করতে পারছে। না তিনি, তাই উঠছে নানা প্রশ্ন। এবার তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে শান্তাকুমার শ্রীশান্ত।
কলকাতার অধিনায়ক হিসেবে নতুন কাউকে দেখতে চান তিনি, অধিনায়ক হিসেবে তার পছন্দ ইংলিশ অধিনায়ক মরগান। এক টুইটার বার্তায় শ্রীশান্ত লিখেছেন, ‘সত্যি বলতে আমি মনে করি, ইয়ন মরগানকে কলকাতার নেতৃত্ব দেয়া উচিত (কার্তিক নয়)। সে বিশ্বকাপজয়ী অধিনায়ক। আমি আশাবাদী কলকাতা এই বিষয়টির ওপর নজর দেবে। ওদের একজন নেতা প্রয়োজন। যে কিনা ধোনি, রোহিত বা কোহলির মতো দলকে সামলাতে পারবে। অসাধারণ খেলোয়াড়।’
গত আসর থেকেই কথা হচ্ছিল কার্তিকের নেতৃত্ব নিয়ে, তবে এবারও তার উপরই ভরসা রেখেছিল টিম ম্যানেজমেন্ট এবং কোচ। তবে এবার সমালোচনা হচ্ছে আরও বেশি, সবাই অধিনায়ক পরিবর্তন চাচ্ছেন।সেই তালে এবার তাল মিলাচ্ছেন শ্রীশান্ত। এবার ম্যানেজমেন্ট চাইলে চাইলে পরিবর্তন হতে পারে নাইটদের অধিনায়ক পদে ।
