নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি আইপিএলে সময়টা ভাল যাচ্ছে না হট ফেভারিট চেন্নাই সুপার কিংসের। সর্বশেষ তিন ম্যাচের সবকটি ম্যাচ হেরেছে ধোনীর চেন্নাই। ২০১৪ সালের পর এই প্রথম কোন আসরে টানা ৩ ম্যাচ হেরেছে দলটি।
দলের এমন শোচনীয় অবস্থায় হতাশ অধিনায়ক মাহেন্দ্রা সিং ধোনী। ক্রিকেটারদের আরো বেশি আন্তরিক ও পেশাদারিত্ব মনোভাব রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। গতকাল ম্যাচের শেষের দিকে চেন্নাই ফিল্ডারদের ফিল্ডিং মিস, রান আউট মিস ও ক্যাচ মিসের কারনে চওড়া মুল্য দিতে হয়েছে দলটিকে। যার ফলে ম্যাচ শেষে কাপ্তানের কন্ঠে দেখা যায় ক্রিকেটারদের নিয়ে হতাশা।
ক্রিকেটারদের আরো পেশাদারিত্ব হওয়ার আহব্বান জনিয়ে ধোনী বলেন: আমার মনে হয় আমাদের অনেক কিছু ঠিক করতে হবে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের ক্যাচ নেওয়া, নো বল না দেওয়া, ফিল্ডিং ভাল করা, এসব ভালভাবে জানতে হবে। ম্যাচের শেষের দিকে আমরা একটু রিলেক্সড হয়ে গিয়েছিলাম। পেশাদার ক্রিকেটারদের ক্ষেত্রে এটা উচিৎ নয়। আমাদের আরো পেশাদারিত্ব মনোভাব রাখতে হবে।
নিউজক্রিকেট/ ইফতি
