নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসরের ১৬তম ম্যাচে দুবাইয়ের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখামুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটাল। উক্ত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৮ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটাল।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক সুরেশ আইয়ারের বিধ্বংসী ব্যাটিং ও পৃথ্বী শাও এর ব্যাটিংয়ে চড়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দিল্লি। ব্যাট হাতে মাত্র ৩৮ বলে ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন দিল্লির অধিনায়ক সুরেশ আইয়ার। এছাড়া ওপেনার পৃথ্বী শাও এর ব্যাট থেকে আসে ঝড়ো ৬৬ রানের ইনিংস। কলকাতার হয়ে বল হাতে আন্দ্রে রাসেলের শিকার
২ উইকেট।
২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিতেশ রানা,ইয়ান মরগান ও ত্রিপাটির ব্যাটে, জয়ের খুব
কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ১৮ রানের ব্যবধানে ম্যাচ হেরেছে কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ২১০ এর বেশি তুলতে পারেনি কলকাতার ব্যাটসম্যানরা। কলকাতার হয়ে নিতেশ রানার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৮ রান। এছাড়া শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে ইয়ান মরগান ও রাহুল ত্রিপাটি ৪৪ ও ৩৬ রান করেও দলের পরাজয় ঠেকাতে পারেনি।
সংক্ষিপ্ত স্কোর:
দিল্লি ক্যাপিটাল: ২২৮-৪ (২০)
আইয়ার ৮৮, পৃথ্বী ৬৬
রাসেল: ৪-০-২৯-২
কলকাতা নাইট রাইডার্স: ২১০-৮ (২০)
নিতেশ রানা ৫৮, মরগান ৪৪
নর্তজী ৪-০-৩৩-৩
ফলাফল: দিল্লি ক্যাপিটাল ১৮ রানে জয়ী।
